বাংলাদেশ

কুমিল্লায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন বাবলু

<![CDATA[

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু একজন বর্ষীয়ান রাজনীতিক, প্রখ্যাত আইনজীবী ও বিশিষ্ট ব্যবসায়ী। ১৯৪৬ সালের ১০ আগস্ট জেলার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবলু ঢাবির ছাত্র হিসেবে ৬৯ এর গণআন্দোলন ও পরে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীনের পর ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। বর্তমানে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

 

আরও পড়ুন: বাগেরহাটে-বিনা-প্রতিদ্বন্দ্বিতায়-চেয়ারম্যান-হলেন-বীর-মুক্তিযোদ্ধা-টুকু

 

এছাড়া রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা যায় কুমিল্লায় জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মোট ৬৪ জন প্রার্থীর মধ্যে সাধারণ সদস্য পদে ১২টি উপজেলা আসনে ৪৮ জন এবং ৪টি উপজেলা আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২টি উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য ২ জন এবং সাধারণ সদস্য পদে ৫টি আসনের ৫ জন সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৭টি সাধারণ আসনের মধ্যে ১২টি এবং ৬টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ৪টি সংরক্ষিত মহিলা সদস্য আসনে নির্বাচিত অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ নির্বাচনে ২৬৮০ জন ভোটার ভোট প্রদান করবেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!