বাংলাদেশ

ফেনীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

<![CDATA[

ফেনীতে পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফখরুল ইসলাম (২২) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর শাহী দারুল উলুম নুরানি মাদ্রাসা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

অভিযুক্ত ফখরুল সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) টিফিনের সময় ওই শিশু শিক্ষার্থীটিকে মাদ্রাসার ছাদে নিয়ে ধর্ষণ করে ফখরুল। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে ভয়ে কাউকে কিছু বলেনি। পরে রাতে রক্তক্ষরণ শুরু হয়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। ঘটনা জানাজানি হলে মঙ্গলবার সকালে শিশুটির পরিবার ও এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে শিক্ষক ফখরুলকে ধরে পুলিশে দেয়।

আরও পড়ুন: তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!