খেলা

৩ মাস ধরে মধ্যপাড়া-হাজারীবাড়ি-মুন্সিপাড়ায় নেই ওয়াসার পানি, দিতে হচ্ছে বিল

<![CDATA[

পানির জন্য হাহাকার রাজধানীর মহাখালীর মধ্যপাড়া, হাজারীবাড়ি আর মুন্সিপাড়ায়। টানা তিন মাস ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে অর্ধলক্ষাধিক মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, বারবার যোগাযোগ করেও মিলছে না সমাধান। কবে মিলবে পানি? এমন প্রশ্নের কোনো জবাব নেই ওয়াসার কাছে।

বিকেল হলেই পানির জন্য কলস ড্রাম আর বালতি নিয়ে এলাকাবাসী হাজির হন মহাখালী মধ্যপাড়ার এক টিউবওয়েলের কাছে। বাড়ির কাজ ফেলে মাইলখানেক পাড়ি দিয়ে পানির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের প্রতিনিয়ত।

খাওয়া, গোসল কিংবা গৃহস্থালির কাজের প্রয়োজনে দিনে তিন থেকে চারবার পানি নিয়ে যেতে হচ্ছে তাদের। মহাখালীর এ এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় কষ্টের শেষ নেই।

এলাকাবাসীর অভিযোগ টানা তিন মাস ধরে পানি নেই। মধ্যপাড়া, মুন্সিপাড়া ও হাজারীবাড়ি এলকায়। খাওয়ার পানি কিনলেও মেটে না গৃহস্থালির প্রয়োজন। এতে চরম মানবিক সংকটে হাজার হাজার মানুষ।

আরও পড়ুন: ছুটিতে থেকেও জাপানে ‘শিক্ষাসফরে’ যাচ্ছেন ওয়াসা এমডি

টিউবওয়েলের পানি নেয়ার জন্য আসা এক নারী বলেন, আমরা তো বেশি দামে পানি কিনে খেতে (পান) পারছি না। তাই এক মাইল দূর থেকে এখানে পানি নিতে এসেছি। আরেকজন বলেন, লম্বা লাইন ধরে দাঁড়িয়ে পানি নিতে হয়, কখনো কখনো পানির কলস নিয়ে মারামারিও লেগে যায় তাদের। কি আর করা, পানি ছাড়া কি চলা যায়। তাই কষ্ট করে পানি নিতে এসেছি।

মহাখালীর মধ্যপাড়ার বাসিন্দা আলী বলেন, তিন মাস ধরে পানি নাই, রাত জেগে বসে থাকতে হয়, এই বুঝি পানি এল, ঠিকমতো নামাজও পড়তে পারছি না। এমনও দিন যাচ্ছে এ গরমে, আমরা গোসলও করতে পারি নাই, খাওয়াদাওয়াও হয়নি।

এরপরও থেমে নেই ওয়াসার বিল। পানি না দিলেও প্রতিমাসে টাকা আদায় করছে ওয়াসা বলে জানান তারা।

ভুক্তভোগীরা বলেন, পানি নাই তবুও বিল দিতে হচ্ছে, কারণ তা না হলে পানির লাইন কেটে দেবে, এই ভয়ে বিল দেয়া হচ্ছে।

এ ব্যাপারে ওয়াসার আঞ্চলিক অফিসে যোগাযোগ করে সময় সংবাদ। ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি না হলেও কবে কাটবে এই সংকট সে প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্টরা।

ঢাকা ওয়াসার মডস জোন-৫ এর সহ প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, পানি পাচ্ছে না ঢাকাবাসী, তারা এসেছিলেন। কাজ করা হচ্ছে।

এমন দায়সারা জবাব দেন তিনি তবে কবে নাগাদ ঠিক হবে এই সমস্যা, সেটারও ঠিকমতো উত্তর দিতে পারেননি এ কর্মকর্তা।

পানির দাবিতে কয়েকবার মানববন্ধনও করেছেন স্থানীয়রা।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!