বাংলাদেশ

চার বছর পর এনজিওগ্রাম ও আড়াই বছর পর সিটি স্ক্যান মেশিন চালু

<![CDATA[

কয়েক বছর অচল থাকার পর অবশেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এনজিওগ্রাম ও সিটি স্ক্যান মেশিন চালু হয়েছে। দীর্ঘদিন পর সেবা পেয়ে রোগী ও তাদের স্বজনরা সন্তুষ্ট। তবে মেশিন দুটি পরিচালনায় দক্ষ টেকনিশিয়ান ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স নিয়োগের দাবি চিকিৎসকদের।

কর্মব্যস্ততা ফিরেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এনজিওগ্রাম ও সিটি স্ক্যান বিভাগে। টানা ৪ বছর পর এনজিওগ্রাম মেশিন ও আড়াই বছর পর সিটি স্ক্যান মেশিন সচল হয়েছে।

দীর্ঘদিন পর সেবা পেয়ে খুশি রোগী ও তাদের স্বজনরা। কম খরচে সবসময় সেবা পাওয়ার আশা তাদের।

ইতোমধ্যে দুজন রোগীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। সিটি স্ক্যান বিভাগে প্রতিদিন সেবা নিচ্ছে ৩০ থেকে ৪০ জন রোগী।

আরও পড়ুন: নির্মাণের আড়াই বছর পরও যশোরে চালু হয়নি মাছের পোনা বিক্রয়কেন্দ্র

এদিকে চিকিৎসকরা দক্ষ টেকনিশিয়ান ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স নিয়োগের দাবি জানান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এম সালেহ উদ্দিন।

২০১৯ সালের ২৪ ডিসেম্বর এনজিওগ্রাম মেশিনটি ও ২০২০ সালের ২০ জুন নষ্ট হয় সিটি স্ক্যান মেশিনটি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!