বিনোদন

প্রশংসা পাচ্ছে ‘নিউমার্কেট’

<![CDATA[

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছিল বিশেষ ওয়েব ফিকশন ‘নিউমার্কেট’। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ছায়াছন্দ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছিল এটি। ওয়েব ফিকশনটি গল্প ও পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম।

মুক্তির পর প্রশংসা পাচ্ছে ওয়েব ফিকশন ‘নিউমার্কেট’। সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রশংসা করেছেন অনেকে। বিশেষ করে ‘বাংলা নাটক’ গ্রুপে একাধিক পোস্ট দেখা গেছে ফিকশনটিকে নিয়ে। রোমান্টিক ট্র্যাজেডি গল্পের এ ফিকশনটি দর্শকরা পছন্দ করেছেন। তার প্রমাণ বিভিন্ন কমেন্ট।

‘বাংলা নাটক’ গ্রুপে সিয়াম নামের একজন লিখেছেন, ‘আহা প্রেম! আহা বিচ্ছেদ! এমন রোমান্টিক ট্র্যাজেডি নাটক বহুদিন পরে পেলাম।’ নির্মাতাকে ধন্যবাদ দিয়ে তিনি আরও লিখেছেন, ‘তটিনী ও দীপ আবারও মন কেড়ে নিল।’

ফিকশনটিতে জুটিবদ্ধ হয়েছেন সায়েরা তানজিম তটিনী ও সুদীপ বিশ্বাস দীপ। তাদের বিপরীতে নেতিবাচক চরিত্রে দেখা গেছে ওমর মালিককে। তটিনী-দীপ ছাড়াও ওমর মালিকের অভিনয়ের প্রশংসাও করেছেন অনেকে। নাটকটির প্রশংসা করে মিজানুর রহমান নামে একজন লিখেছেন, ‘ভিন্ন ধারার গল্প, ভিন্ন ধারার নাটক, ক্লাসিক্যাল পোস্টার দিয়ে নতুন নির্মাতা রুবেল আনুশ এক দারুণ ট্রেন্ট শুরু করেছে।’

আরও পড়ুন: নাটকে অশালীন ভাষার ব্যাপারে যা বললেন মোশাররফ করিম

অন্যদিকে শম্পা চক্রবর্তী নামে একজন লিখেছেন, ‘দেখলাম। ভালো লেগেছে সুদীপ ও তটিনীর রোমান্টিক সংলাপ। দুজনেই ভালো অভিনয় করেছে।’ পাশাপাশি সমালোচনাও করেছেন তিনি। লিখেছেন, ‘সময় অল্প। নিউমার্কেট নাম অনুযায়ী নিউমার্কেটের বিশেষ কিছু দেখানো হয়নি।’

‘নিউমার্কেট’ ফিকশনটি নিয়ে দর্শকের আবারও নজর কেড়েছেন তটিনী। তার অভিনয়ের প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ। তানবীর জিসান নামের একজন লিখেছেন, ‘মাত্র দু-একটা কাজ করে তটিনী হয়ে উঠেছে দর্শকের অন্যতম পছন্দ। তার মায়াবী এক্সপ্রেশন যেকোনো দর্শককে মুগ্ধ করবে। নাটকে তার প্রতিটি সংলাপ ও এক্সপ্রেশন এভাবেই মুগ্ধ করেছে।’

ফিকশনটি প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘নিউমার্কেট এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তেমনই একটি ঘটনায় হাওয়া নামে এক তরুণীর জীবনে নেমে আসে অশনিসংকেত। তুচ্ছ ঘটনার কারণে অনেক সময় আমরা অতিমূল্যবান অনেক কিছু হারিয়ে ফেলি। ছোট্ট কোনো ঘটনা দিন শেষে ভয়ানক রূপ ধারণ করে আমাদের ওপর অশনিসংকেত হয়ে দাঁড়ায়। গল্পে সেটিই তুলে ধরার চেষ্টা করেছি।’

আরও পড়ুন: বেঁচে ফিরতে সব সত্য বলে দিলেন মিশা

এতে ‘হাওয়া’ চরিত্রে অভিনয় করেছেন তটিনী। দীপ-তটিনী ছাড়া আরও অভিনয় করেছেন ওমর মালিক, জাহিদ ইসলাম, মোহাম্মদ সালমান, জাহান, নাহিয়ান ও নিশু।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!