১৭ কেজির কোরালের ‘পেটির দামই ৫ হাজার’
<![CDATA[
বরগুনার পাথরঘাটায় ১৭ কেজির ওজনের একটি কোরাল মাছের পেটি পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ডাকের মাধ্যমে ওই মাছের পেটিটি বিক্রি করা হয়।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদারদ সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর জমাদ্দার বলেন, বঙ্গোপসাগরে ১৭ কেজি ওজনের একটি কোরাল মাছ মৃত অবস্থায় পান পাথরঘাটার জেলে মাইনুদ্দিন। পরে মাছটি বিক্রির জন্য তিনি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। তবে মাছটি নষ্ট হয়ে যাওয়ার কোনো পাইকার এটিকে কেনেননি। পরে ডাকের মাধ্যমে মাছটির পেটিটি ইউসুফ নামে এক পাইকার পাঁচ হাজার টাকায় কিনে নেন।
আরও পড়ুন: ইলিশের দাম বেড়ে ২ হাজার ৬০০ টাকা!
এ বিষয়ে পাইকার ইউসুফ বলেন, এমনিতেই কোরাল মাছের চাহিদা অনেক বেশি। সাধারণত এত বড় মাছ পাওয়া যায় না। কিন্তু মাছটি নষ্ট হওয়ায় এটির চাহিদা নেই বললেই চলে। তাই আমি মাছটির পেটিটি কিনে নিয়েছি। এ মাছের পেটি বিদেশে রফতানি করে ভালো দামও পাওয়া যায়।
এ বিষয়ে জেলে মাইনুদ্দিন বলেন, ‘সমুদ্রের ভাসমান অবস্থায় রোববার (০২ অক্টোবর) রাতে আমি মাছটি পেয়েছি। পরে এটি বিক্রির জন্য পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসি। কিন্তু নষ্ট হয়ে যাওয়ায় মাছটি কোনো পাইকার কিনতে আগ্রহ দেখাননি। পরে এর পেটিটি পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে। আর মাছটি আমরা খাওয়ার জন্য রেখে দিয়েছি।’
]]>




