খেলা

দর্শকদের ভালোবাসা কুড়াচ্ছেন রোশান

<![CDATA[

বর্তমান সময়ে সিনেমা ও ওটিটি এই দুই মাধ্যমেই যারা দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন তাদের মধ্যে অন্যতম জিয়াউল রোশান। ২৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি। মুক্তির পর থেকেই দর্শক মহলে বেশ সাড়া পাচ্ছেন এই তরুণ অভিনেতা।

প্রাকৃতিক সৌন্দর্যের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। আর সিনেমায় একজন র‌্যাব কর্মকর্তা হিসেবে দেখা গেছে তাকে। সিনেমায় কখনো দুর্দান্ত অ্যাকশন আবার কখনো ভরপুর রোমান্স করতে দেখা গেছে এই নায়ককে। সব জায়গায় দারুণভাবে মেলে ধরেছিলেন তার অভিনয়।

আরও পড়ুন: এত প্রেম করলে সিনেমা বানাতাম কখন: রায়হান রাফি

এই সিনেমায় তার চরিত্রের নাম ছিল লেফটেন্যান্ট কমান্ডার রিশান। সিনেমায় রোশান নয় নিজেকে একদম রিশান হিসেবেই ফুটিয়ে তুলেছেন। সোমবার (৩ অক্টোবর) জিয়াউল রোশান ফেসবুকে এক বার্তা শেয়ার করে লেখেন, ‘আমি কতোটা ভালোবাসা পাবার মতো কাজ উপহার দিতে পেরেছি জানি না। কিন্তু লেফটেন্যান্ট কমান্ডার রিশানকে যেইভাবে আপনারা গ্রহণ করছেন সেটি আমার উৎসাহের অনেক বড় অংশ  হয়ে থাকবে।’

আরও পড়ুন: শাকিব তিন স্ত্রী নিয়ে থাকুক, নয়তো দেশ ছেড়ে চলে যাক: ডিপজল

তার এই পোস্টের নিচে কমেন্ট করে তার সহকর্মী ও অনুগামীরা তাকে ভালোবাসায় সিক্ত করেছেন। কেউ লিখেছেন, ১০০%ই দিয়েছেন.. রিশান চরিত্রে অভিনয় দারুণ করেছেন। আবার একজন লিখেছেন, কমান্ডার রিশানের মধ্যে দিয়েই এগিয়ে যান বহুদূর ভাইয়া। আরেক ব্যক্তি লিখেছেন, শুভকামনা নিরন্তর। ভালোবাসা হিরো। আরেক ব্যক্তি লিখেছেন, রোশান নায়ক হিসেবে অনেক স্মার্ট’।

দর্শকদের মন্তব্য ও দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বৃদ্ধি থেকে বোঝাই যাচ্ছে সুন্দরবনের শ্বাপদ সংকুল এলাকায় র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত পুরো বাণিজ্যিক ধারার সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ দর্শক দারুণভাবে গ্রহণ করছে। সব শ্রেণির দর্শকদের আকৃষ্ট করেছে সিনেমাটি। তাই দর্শকদের চাহিদার কারণে ৩৫ হল থেকে দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টি।

আরও পড়ুন: শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

এই সিনেমায় রোশান ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রিয়াজ, নুসরাত ফারিয়া, দর্শণা বনিক, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, আরমান পারভেজ মুরাদ, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!