খেলা

বড় ধাক্কা ভারতের, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

<![CDATA[

আগেই জানা গিয়েছিল, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা আছে ভারতের বোলিংয়ের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহর। তবুও আশায় বুক বেঁধেছিল ভারতের সমর্থকরা। যে তালিকায় ছিলেন খোদ দেশটির ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিও। তবে সবার আশাকে নিরাশায় ফেলে শেষমেশ ছিটকেই গেলেন বুমরাহ। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে পাচ্ছে না রোহিতের ভারত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অনুশীলনে সময় হঠাৎ ব্যথা অনুভব করেন ভারতীয় এ ফাস্ট বোলার। ক্রিকেট বোর্ড থেকে জানা যায়, স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছেন বুমরাহ। এতে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। 

এর আগে পিঠের ইনজুরির কারণেই এশিয়া কাপে খেলতে পারেননি বুমরাহ। যদিও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরে দুটি ম্যাচ খেলেন ২৮ বছর বয়সী এই পেসার। এবার চোটের কারণে বিশ্বকাপেও তাকে পাচ্ছে না ভারত। যা দেশটির জন্য বড় ধাক্কাই বলা যায়।

এর আগে বুমরাহর বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কার কথা গণমাধ্যমে চাউর হলেও আনুষ্ঠানিক ঘোষণা আসে সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর। ভারতীয় বোর্ডের তরফে এদিন একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরাহ খেলতে পারবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম। বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিঠের চোটের কারণে প্রাথমিকভাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন বুমরাহ।’

আরও পড়ুন: ধাওয়ানের নেতৃত্বে ভারতের দল ঘোষণা

আরও জানানো হয়েছে, খুব শিগগিরই বিশ্বকাপের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে। 

এর আগে বুমরাহকে নিয়ে আশঙ্কার মধ্যেই আশার কথা শোনান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই সভাপতি বলেন, সংবাদমাধ্যমে যতই বলা হোক, বুমরাহ এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাননি। বিশ্বকাপ শুরু হতে এখনও বেশকিছু সময় বাকি আছে। আশা করছি এর মাঝেই বুমরাহ ফিট হয়ে উঠতে পারবে। তবে সেই আশা আর পূরণ হচ্ছে না। 

বুমরাহর বদলি কে?

ভারতের অনেক সাবেক ক্রিকেটারের মতে, বুমরাহর জায়গায় মূল দলে মোহাম্মদ শামির জায়গা পাওয়া উচিত। আপাতত স্ট্যান্ড বাই হিসেবে আছেন তিনি। তবে কেউ কেউ আবার দীপক চাহার বা মোহাম্মদ সিরাজের নামও বলছেন। 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!