সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবক নিহত!
<![CDATA[
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. খালেদ নূর (৩২) নামে এক যুবক খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে খুনের এ ঘটনা ঘটে।
হত্যায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুর্শী গ্রামের যুবক খালেদ নূরকে মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তবে, তদন্তের স্বার্থে পুলিশ আটককৃতদের নাম প্রকাশ করেনি।
আরও পড়ুন: সুনামগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমদ উল্লাহ ভূইয়া বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার বিষয়ে জানা গেছে।
তিনি জানান, ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় এখন এর চেয়ে বেশি বলা যাচ্ছে না। পুলিশ মরদেহ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।
]]>




