বিনোদন

বেবেতোর বিশ্বকাপ মাতানো ‘রক দ্য বেবি’ সেলিব্রেশন

<![CDATA[

১৯৯৪ বিশ্বকাপ, ফিফার এই আসরটির নাম সামনে আসলেই ফুটবল সমর্থকদের চোখের সামনে ভেসে উঠবে একটি ছবি। কোয়ার্টার ফাইনালে ডাচদের বিপক্ষে গোলের পর বেবেতোর সেই বিখ্যাত ‘রক দ্য বেবি’ সেলিব্রেশন। এরপর আরও অনেক গোল করেছেন বেবেতো, কিন্তু সেই উদ্‌যাপনটাই হয়ে আছে তার ক্যারিয়ারের প্রতিচ্ছবি। শুধু কি বেবেতোর, ফিফার বিখ্যাত সব মুহূর্তেরও মধ্যেও অন্যতম একটা সেই রক দ্য বেবি।

হোসে রবার্তো গামা ডি অলিভিয়েরা। নামটা কি চেনা যায়? নিজেদের স্মৃতির ঝাঁপি হাতড়ে দেখতে পারেন, তারপরও যদি মনে না করতে পারেন তাহলেও চিন্তা নেই, পরিচয়টা বলেই দিচ্ছি। ডাকনাম বেবেতো। তিনি ব্রাজিলের বেবেতো।

শারীরিক গড়নে ছোটখাটো এই ফরোয়ার্ড, কখনোই ত্রাস ছিলেন না প্রতিপক্ষের ডিবক্সে। কিন্তু ডিফেন্ডারদের মার্কিং এলোমেলো করে দেয়ার বিশেষ ক্ষমতা, তীক্ষ্ণ বুদ্ধি এবং অসাধারণ বল কন্ট্রোল তাকে আলাদা করে রেখেছিল রোমারিওর মতো কিংবদন্তির থেকেও। তাই তো একাদশে একসঙ্গে খেলেও আলদাভাবেই নিজেকে চিনিয়েছিলেন এই সেলেসাও।

আরও পড়ুন:ফুটবল মানেই অঘটনের সমাহার

তবে বেবেতোকে ফুটবল বিশ্ব মনে রেখেছে ভিন্ন এক কারণে। সেটা কোনো গোল কিংবা মনোমুগ্ধকর ড্রিবলিং এর জন্য নয়। একটা সেলিব্রেশনের জন্য। একটা উদ্‌যাপন কীভাবে ফুটবল ইতিহাসের আইকনিক মুহূর্তগুলোর একটিতে পরিণত হতে পারে, তা প্রথমবার বুঝিয়েছিলেন এই মানুষটা। তার ‘রক দ্য বেবি’ সেলিব্রেশন ফুটবল ইতিহাসের অংশ।

নেদারল্যান্ডসের বিপক্ষে ১৯৯৪ বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নেমেছিল ব্রাজিল। ম্যাচটা তারা জিতেছিল ৩-২ গোলে। কিন্তু শুরুটা ফলাফলের মতো সহজ ছিল না সাম্বাদের জন্য। ম্যাচের দ্বিতীয় গোলটা এসেছিল বেবেতোর পা থেকে। এরপর তো সেই মাহেন্দ্রক্ষণ। বিখ্যাত সেই উদ্‌যাপন। রোমারিও এবং ম্যাজিনহোকে নিয়ে তার রক দ্য বেবি সেলিব্রেশন। মূলত এই বিশ্বকাপের আগে তার স্ত্রীর কোলজুড়ে এসেছিল তাদের প্রথম সন্তান ম্যাথিউস অলিভিয়েরা। তাকেই উৎসর্গ করে এই উদ্‌যাপনে মেতেছিলেন ফরোয়ার্ড, যা আজ ফিফা বিশ্বকাপের হল অব ফেমেরও অংশ।

আরও পড়ুন:যে রহস্য আজও উন্মোচন হয়নি

এই গোল করেই থেমে যাননি বেবেতো। সেই বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জেতাতে রেখেছিলেন বিশেষ ভূমিকা। তার আর রোমারিওর জুটি পাত্তাই দেয়নি কোনো দলকে। বিশ্বকাপে এই ফরোয়ার্ড জুটির পা থেকে আসে ৮ গোল। যার ৫টি রোমারিওর এবং ৩টি ছিল বেবেতোর। যদিও মানুষ তাকে মনে রেখেছে কেবলই সেই রক দ্য বেবির জন্যই।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!