বাংলাদেশ

জলপাইগুড়িতে জোয়ারের পানিতে ভেসে মৃত্যু ৭, নিখোঁজ ৪০

<![CDATA[

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় নদীর জোয়ারের পানিতে ভেসে সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকার মাল নদীতে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন দিতে মাল নদীতে নামলে হঠাৎ নদীর বড় জোয়ারে ভেসে যান অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পৌঁছেছে এবং উদ্ধার কাজ করছে।

আরও পড়ুন: ইছামতীতে দুই বাংলার প্রতিমা বিসর্জন

জলপাইগুড়ি জেলা প্রশাসক মৌমিতা গোদরা বসু জানিয়েছেন, এখনো পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর জোয়ারে ভেসে যাওয়া অনেককেই উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ চলমান রয়েছে।

এদিকে অন্য আরেকটি ঘটনায় ভারতের মুর্শিদাবাদে প্রতিমা বিসর্জন করতে গিয়ে পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!