খেলা

ইসির কথা শুনতে বাধ্য সরকার: মো. আলমগীর

<![CDATA[

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে জেলাপ্রশাসক ও পুলিশ সুপারদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে আচরণবিধি মানতে দল হিসেবে আওয়ামী লীগকে চিঠি দিয়েছে ইসি। আর ইসির কথা শুনতে বাধ্য সরকার।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এর আগে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনে ইসির নিয়ন্ত্রণ নেই আর আচরণবিধি লঙ্ঘন করছেন এমপি ও জনপ্রতিনিধিরা এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নিয়ন্ত্রণ নেই ইসির: চুন্নু

সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দল সিইসির সঙ্গে দেখা করেন। এসময় গাইবান্ধা উপনির্বাচন ও জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার দাবি জানানো হয়। এছাড়া অনুষ্ঠেয় নির্বাচন সম্পর্কে কিছু সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে।

ইসি সূত্রে জানা যায়, আগামী ১২ অক্টোবর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে (গাইবান্ধা-৫) উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সংসদীয় আসনে উপনির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।

এর আগে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এ আসনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর ছিল। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হয় ২৩ সেপ্টেম্বর।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর দুদিন পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।  
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!