অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু
<![CDATA[
রাজধানীর বাড্ডায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসরাত জাহান (২১) নামের ওই শিক্ষার্থী।
ইসরাতের বাবা হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, ইসরাত একটু রাগী ছিলেন। সেশন জটের কারণে তার বিবিএ পরীক্ষা দেয়া হয়নি। বুধবার রাতে তিনি কর্মস্থল থেকে বাড়িতে এসে দেখেন, ইসরাত ঘুমিয়ে আছেন। তখনো তিনি বুঝতে পারেননি, ইসরাত ঘুমের ওষুধ সেবন করেছেন।
রাতে ইসরাতের মুখ দিয়ে লালা বের হচ্ছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার পাকস্থলী পরিষ্কার করে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
আরও পড়ুন: দোলনায় ঝুলতে গিয়ে রশিতে ফাঁস লেগে শিশুর মৃত্যু
তার বাবা জানান, আগেও একবার এমন করেছিল। একটু শাসন করতে গেলে এমন কাজ করে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইসরাতের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। তিনি পরিবারে সঙ্গে বাড্ডায় থাকতেন। দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
]]>




