বিনোদন

মুশফিককে ছাড়িয়ে যাবার সুযোগ সাকিবের

<![CDATA[

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার (৭ অক্টোবর) মাঠে নামছে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টস করতে নামলেই বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি ক্রিকেটার ও অধিনায়ক মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যাবেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সমান ২৩টি করে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিক-সাকিব। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে টস করলেই মুশফিককে টপকে যাবেন সাকিব। ফলে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার তালিকায় তৃতীয় স্থানে উঠবেন সাকিব।

আরও পড়ুন: প্রিয় জায়গা হারাচ্ছেন সাকিব! 

এদিকে, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হিসেবে বাংলাদেশকে জয়ের স্বাদ দিতে পারলেও মুশফিককে স্পর্শ করবেন সাকিব। এখন পর্যন্ত ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ৮ ম্যাচে জিতিয়েছেন মুশফিক। আর ২৩ ম্যাচে সাকিবের অধীনে জয় ৭টি। তাই পাকিস্তানের বিপক্ষে জয় সাকিবকে মুশফিকের পাশে বসাবে।

তবে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ ও জয়ের রেকর্ড মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৬টিতে দলকে জয় এনে দিয়েছেন রিয়াদ। তার অধীনে ২৬টি হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

দ্বিতীয়স্থানে আছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ম্যাশের অধীনে ২৮ ম্যাচে ১০টিতে জয় পায় বাংলাদেশ দল, ১৭টি হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

আরও একটি রেকর্ডে মুশফিকের পাশে বসবেন সাকিব। দেশের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলার ক্ষেত্রে মুশফিককে স্পর্শ করবেন নাম্বার সেভেনটি ফাইভ। এখন পর্যন্ত মুশফিক ১০২টি ম্যাচ খেলেছেন। আগামীকাল ১০২তম টি-টোয়েন্টি খেলতে নামবেন সাকিব। 

আরও পড়ুন:  রেজাল্ট আমাদের হাতে নেই: মিরাজ

এদিকে, ত্রিদেশীয় সিরিজে সাকিবকে চতুর্থ স্থানে খেলানোর কথা ভাবছে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। ব্যাটিং লাইনআপে সাকিব আল হাসানের পছন্দের জায়গা তিন। দীর্ঘদিন ধরে এই পজিশনটিতে ব্যাট করছেন সাকিব।  

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!