ক্যালিফোর্নিয়ায় অপহৃত চার ভারতীয়ের মরদেহ উদ্ধার
<![CDATA[
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অপহৃত চার ভারতীয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) একটি বাগান থেকে ওই চারজনের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (৪ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার মার্সেড কাউন্টির একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আট মাসের শিশু, তার বাবা-মা ও চাচাকে অপহরণ তরে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ইন্ডিয়ানা ও হাচিনসন রোডের কাছে একটি বাগানে এক খামারকর্মী কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে একে একে চারটি মরদেহ উদ্ধার করে। পরে জানা যায়, এগুলো দুদিন আগের অস্ত্রের মুখে অপহৃত হওয়া চার ভারতীয়র মরদেহ। মৃতরা হলো আট মাস বয়সী আরোহি ধেরি, তার মা জাসলিন কৌর, বাবা জসদীপ সিং এবং চাচা আমানদীপ সিং। মরদেহগুলো এরই মধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভারতে পূজামণ্ডপে অগ্নিকাণ্ড, পাঁচজনের মৃত্যু
জানা যায়, দুদিন আগে ওই পরিবারের চার সদস্যকে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। এর আগে ওই চারজনকে অপহরণের ঘটনার একটি ভিডিও পোস্ট করে পুলিশ। এতে দেখা যায়, অপহরণকারীরা তাদের একটি ট্রাকে উঠিয়ে নিয়ে যায়।
শারদীয় দুর্গোৎসবের মধ্যেই ভারতীয় ওই পরিবারটির সদস্যদের অপহরণ ও হত্যার ঘটনায় এরই মধ্যে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হলেও হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে পুলিশ বলছে তদন্ত শেষে বেরিয়ে আসবে আসল রহস্য।
]]>




