খেলা

মামলার তদন্ত করতে গিয়ে বিয়ের আশ্বাসে ধর্ষণ, পুলিশ কর্মকর্তা কারাগারে

<![CDATA[

নীলফামারীতে ধর্ষণের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে ডোমার থানায় মামলাটি করেন ডোমার শহরের চিকনমাটি এলাকার বাসিন্দা।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মামলার আসামি ডোমার থানার প্রাক্তন উপ-পরিদর্শক(এসআই) মহাবীর ব্যানার্জিকে আদালতে হাজির করে পুলিশ।

মহাবীর দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কেউটপাড়া এলাকার কালী মোহন ব্যানার্জির ছেলে।

মামলা সূত্রে জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় এক বছর আগে স্বামীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন (জিডি) ওই নারী। বিষয়টি তদন্তের দায়িত্ব পান সে সময়ে ডোমার থানায় থাকা এসআই মহাবীর। তদন্তের সুবাদে ওই নারীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন মহাবীর। গত ছয় মাস আগে নীলফামারীর ডোমার থানা থেকে নারায়ণগঞ্জ জেলা র‌্যাবে বদলি হন মহাবীর। বদলি হলেও মোবাইলে যোগাযোগ অব্যাহত ছিল তাদের। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে বুধবার (৫ অক্টোবর) রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই নারীকে ধর্ষণ করে মহাবীর। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে আটক করেন।

ভুক্তভোগী নারী বলেন, ‘এর আগেও গেল ২৮ সেপ্টেম্বর রাতে আমাকে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে সে। বুধবার ঘটনার পর মীমাংসায় বসা হয়েছিল কিন্তু মহাবীর বিয়েতে রাজি হয়নি। যার কারণে থানায় মামলা করতে হয়েছে।’

আরও পড়ুন: মোংলায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ডোমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, ‘পৌরসভার কাউন্সিলের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমি যাই। তাদের কথাবার্তায় মনে হয়েছে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। বুধবার রাতে পুলিশ কর্মকর্তাকে ওই নারীর নিকটাত্মীয়রা আটক করেন। কোনো অভিভাবক না আসায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, মামলার পরিপ্রেক্ষিতে আসামি মহাবীরকে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। ওই ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

কোর্ট পুলিশের পরিদর্শক মোমিনুল ইসলাম মোমিন বলেন, আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!