বিনোদন

ফেনী রেলস্টেশন মাদকের আখড়ায় অভিযানে পুলিশের ওপর হামলা

<![CDATA[

ফেনী রেলওয়ে স্টেশনে মাদক চোরাকারবারে জড়িতদের গ্রেফতার অভিযান পরিচালনা করছে পুলিশ। অভিযানে পুলিশ কনস্টেবলের ওপর হামলা করে মাদক কারবারিরা। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাতে রেলওয়ে স্টেশনে এ মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে গুরুতর হামলার শিকার হন পুলিশ কনস্টেবল লিয়াকত আলী (৫০)। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, শক্রবার দিবাগত রাত ৩টার দিকে স্টেশনের দক্ষিণাংশে কয়েকজন মাদক চোরাকারবারি ট্রেনে ওঠার চেষ্টা করে। তখন পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করলে একপর্যায়ে তারা লিয়াকত আলীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। আহত পুলিশকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলায় তার পেট, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম জিআরপি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. গফুর আহমেদ বলেন, ‘ট্রেনের যাত্রীদের নিরাপত্তায় আমরা সচেষ্ট আছি। অপরাধী যেই হোক না কেন শাস্তির আওতায় আসবে। হামলার শিকার পুলিশ সদস্যের শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন অনেকটা শঙ্কামুক্ত বলা যায়।’

পুলিশ সদস্য লিয়াকত আলী হামলার শিকার হলে ওই রাতেই রেলওয়ে পুলিশ এবং জেলা পুলিশ যৌথভাবে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। শনিবার (৮ অক্টোবর) সকালে ফেনী মডেল থানা পুলিশ ও জিআরপি পুলিশের যৌথ অভিযানে স্টেশনের পূর্বাংশে মাটির নিচ থেকে ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্য বলেন, গত ১০ দিনে স্টেশনে দায়িত্ব পালন করতে গিয়ে চারবার মাদক কারবারিদের বিভিন্ন হুমকির মুখে পড়েছি। গতকালও চোখের কাছে সহকর্মীর ওপর হামলার সময় পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় জীবনের নিরাপত্তা শঙ্কায় সামনে এগোতে পারিনি।

আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৪

চট্টগ্রাম জিআরপি পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, আওতাধীন এলাকা মাদকমুক্ত রাখতে পুলিশের জিরো টলারেন্স নির্দেশনা রয়েছে।

 এসব ঘটনায় জড়িতদের প্রসঙ্গে তিনি বলেন, এ শ্রেণির অপরাধ প্রবণতা অনেক বেশি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে অপরাধী যেই হোক না কেন আইনের মাধ্যমে দমন করা হবে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আকবর আলী বলেন, আমরা ওই রামদা উদ্ধার করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের অন্য আরও দুটি গ্রুপ বাইরে অবস্থান করছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতরা স্থানীয় স্টেশন এলাকার বাসিন্দা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!