Feni (ফেনী)দাগনভূইয়াপ্রিয় ফেনীফেনী সদরসর্বশেষ

৭ দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর ফেনী‌তে মু্ক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

অনলাইন ডেস্কঃ

৩০% মু্ক্তিযোদ্ধা কোটা পূনঃবহালসহ ৭ দফা দাবীতে বাংলাদেশ মু্ক্তিযোদ্ধা সন্তান সংসদ-কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারাদেশের ন্যয় ফেনী জেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে সোমবার সকালে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান’র মাধমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কমান্ডের জেলা সভাপতি মফিজ উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও সহ সভাপতি এড.শৈবাল দত্তের সার্বিক তত্বাবধা‌নে স্মারকলিপি প্রদান ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মু্ক্তিযোদ্ধা মোস্তফা হোসেন,বীর মু্ক্তিযোদ্ধা আবদুল মোতালেব, বীর মু্ক্তিযোদ্ধা আফছার উদ্দিন,বীর মু্ক্তিযোদ্ধা রফিক উদ্দিন।

এ সময় উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন ফেনী জেলা মু্ক্তিযোদ্ধা সন্তান সংসদের উপদেষ্টা-স্টার লাইন গ্রুপ এর ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, সন্তান সংসদের উপদেষ্টা নিজাম উদ্দিন ভূঞা।

স্মারকলিপি প্রদান ও মানববন্ধনে বাংলাদেশ মু্ক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারন সম্পাদক মো.মহসিন পাটোয়ারিসহ জেলা নেতৃবৃন্দ, ফেনী সদর উপজেলা সন্তান সংসদ নেতৃবৃন্দ, সোনাগাজী উপজেলা সন্তান সংসদ নেতৃবৃন্দ, ফুলগাজী উপজেলা সন্তান সংসদ নেতৃবৃন্দ, পরশুরাম উপজেলা সন্তান সংসদ নেতৃবৃন্দ, ছাগলনাইয়া উপজেলা সন্তান সংসদ নেতৃবৃন্দ ও দাগনভূঞা উপজেলা সন্তান সংসদ নেতৃবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!