খেলা

লড়বে ৫৩ দল, একই গ্রুপে ইংল্যান্ড-ইতালি

<![CDATA[

জার্মানির ফ্র্যাংকফুর্টে রোববার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ইউরো ২০২৪ বাছাইপর্বের ড্র। ১০টি গ্রুপে এবার মোট প্রতিযোগিতায় অংশ নেবে ৫৩ দল। যেখানে একই গ্রুপে খেলবে গত আসরের দুই ফাইনালিস্ট ইতালি ও ইংল্যান্ড।

জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়ার পরবর্তী ইউরোর মূল পর্বের টিকিট পাবে মোট ২৪টি দল। বাছাইপর্ব থেকে ২০ দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। তিন দল নেশন্স লিগের প্লে অফের মাধ্যমে সুযোগ করে নিবে। আর জার্মানি খেলবে স্বাগতিক হিসেবে।

এবারের ড্র অনুষ্ঠানে সবাইকে অবাক করে দিয়ে  ‘সি’ গ্রুপে পড়েছে ইতালি ও ইংল্যান্ড। গত আসরে ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের ম্যাচ ১-১ গোলে ড্র হবার পর পেনাল্টি শ্যুট আউটে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ইতালি। ইউরোপের সে চ্যাম্পিয়নরা আবার গত মার্চে নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে হেরে ছিটকে গিয়েছিল কাতার বিশ্বকাপ থেকে। ইউরোর বাছাইয়েও এ নর্থ মেসিডোনিয়াকে আবারো প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ইতালি। ‘সি’ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ মাল্টা ও ইউক্রেন।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসিকে পাচ্ছে না পিএসজি

ফ্র্যাংকফুর্টে বাছাইপর্বের ড্র অনুষ্ঠানের পর ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি বলেন, ‘আমরা জানতাম প্রতিপক্ষ হিসেবে হয় ইংল্যান্ড নয় ফ্রান্সকে আমরা পাব। কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। পাঁচ দলের গ্রুপে কোনো সহজ ম্যাচ নেই। সবাই সামনে এগিয়ে যাবার চেষ্টা করবে।’

নর্থ মেসিডোনিয়ার বিষয়ে আজ্জুরিদের কোচ মানচিনি বলেন, ‘পালেরমোতে আমরা যা দেখেছি তারপর থেকে আমরা সবগুলো ম্যাচ বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এমনকি প্রতিপক্ষ সহজ হবার পরেও ফলাফল নিজেদের অনুকূলে নাও আসতে পারে।’

এদিকে ফ্রান্স ইউরোর বাছাইপর্বে গ্রুপ-বি’তে নেদারল্যান্ড, আয়ারল্যান্ডের মত দেশকে মোকাবিলা করবে। আইরিশদের সঙ্গে আগে খেলার তিক্ত অভিজ্ঞতা রয়েছে ফ্রান্সের। ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফে এই আয়ারল্যান্ডকে কোনোমতে পরাজিত করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল ফ্রান্স। 

 

ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম বলেন, এই গ্রুপটা কিছুটা হলেও কঠিন। আমাদের গ্রুপ পর্বের বাঁধা অবশ্যই পার করতে হবে। এজন্য প্রতিপক্ষের তুলনায় স্বাভাবিকভাবেই ভাল খেলতে হবে।

আরও পড়ুন: সবার ওপরে রোনালদো, দ্বিতীয় মেসি

গ্রুপ-এ’তে স্পেনের প্রতিপক্ষ স্কটল্যান্ড, আর্লিং হলান্ডের নরওয়ে, জর্জিয়া ও সাইপ্রাস। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল জে-গ্রুপে বসনিয়া-হার্জেগোভেনিয়া ও আইসল্যান্ডের মোকাবিলা করবে। ২০১৮ বিশ্বকাপের ফাইনালে পরাজিত ক্রোয়েশিয়া ডি-গ্রুপে বিশ্বকাপের দল ওয়েলস ও তুরস্কের মোকাবেলা করবে। কাতারে যাওয়া আরেক দল ডেনমার্ক গ্রুপ-এইচ’এ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফিনল্যান্ড, স্লোভেনিয়া ও নর্দান আয়াল্যান্ডের।

জার্মানির টিকিট হাতে পেতে আগামী বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত দলগুলো মাঠে নামবে। গ্রুপ  ‘এ’ থেকে গ্রুপ  ‘জি’ পর্যন্ত ৩৫টি দল বাছাইপর্বে খেলবে ৮টি করে ম্যাচ। অন্যদিকে  ‘এইচ’, ‘আই’ ও ‘জে’ গ্রুপের ১৮টি দল খেলবে ১০টি করে ম্যাচ। প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুই দল নিয়ে মোট ২০টি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!