Feni (ফেনী)ফেনী

ফেনী সরকারী জিয়া মহিলা কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের কমিটি ঘোষণা

ফেনী | তারিখঃ October 10th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 203 বার

শহর প্রতিনিধি->>

ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মেদ তপু ও সাধারণ সম্পাদক নুর করীম জাবেদের স্বাক্ষরিত দু’টি পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষার্থী তাহমিনা আক্তারকে সভাপতি ও আনিকা তাবাসসুম তোফাকে সাধারণ সম্পাদক করে কলেজ শাখা ছাত্রলীগের আংশিক ঘোষণা করা হয়েছে। অপরদিকে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান শিপনকে ও নুর উদ্দিন পারভেজকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট্য কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের সাংগঠনিক কর্মকান্ডকে আরো গতিশীলতা করার লক্ষে আগামী এক বছরের জন্য ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি জিয়া মহিলা কলেজ শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে জেলার সকল মেয়াদউত্তীর্ণ কমিটি সহসাই পুণগঠন করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!