Feni (ফেনী)ফেনী

ফেনীতে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু মঙ্গলবার

ফেনী | তারিখঃ October 11th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 22 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম। সকালে জেলার সদর উপজেলার শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে কার্যক্রমের উদ্বোধন করা হবে।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, দেশের মতো ফেনী জেলার বিভিন্ন স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানে ৫ বছর থেকে শুরু করে ১১ বছর ৩৬৪ দিন বয়স পর্যন্ত সকল শিশুকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা হবে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য হতে ২ লক্ষাধিক শিশুকে এই ভ্যাক্সিন পর্যায়ক্রমে দেওয়া হবে। ৫-১১ বছর বয়সী শিশুদের জন্যে ফাইজার (কোমিরনাটি) ভ্যাক্সিনটি দেওয়া হবে।সুরক্ষা এ্যপসে রেজিস্ট্রেশন করে শিডিউল মোতাবেক সকল উদ্দীষ্ট শিক্ষার্থীদের টিকা গ্রহণ করার জন্যে শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দকে নির্দেশনা প্রদান করছে স্বাস্থ্য অধিদপ্তর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!