বাংলাদেশ

কুমিল্লায় গৃহিণী হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড

<![CDATA[

২০১৬ সালে কুমিল্লার মেঘনা উপজেলার গৃহিণী জামিলা বেগম হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন ও রাকিব এবং মানিকারচর এলাকার তাছির।

আরও পড়ুন: বগুড়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সেলিম জানান, ২০১৬ সালে ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার গৃহিণী জামিলা বেগম নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর ২৪ জুন জামিলার গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে ২৫ জুন জামিলার স্বামী মো. আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তদন্তে ৪ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে। দীর্ঘ তদন্ত এবং আদালতে সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক ৩ আসামি সুমন, রাকিব ও তাছিরকে মৃত্যুদণ্ড দেন। টিটু নামে অপর আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাকিব ও সুমন এজলাসে উপস্থিত ছিলে। এ ছাড়া খালাসপ্রাপ্ত টিটুও উপস্থিত ছিলেন।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!