পটুয়াখালীতে এক ঘণ্টার নির্বাচন কর্মকর্তা ১৬ বছরের তাহা
<![CDATA[
আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে পটুয়াখালীতে ‘গার্লস টেক ওভার’ কর্মসূচিতে জেলা নির্বাচন অফিসার হিসেবে এক ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছে ১৬ বছর বয়সী কন্যাশিশু তাহসিন তাহা মনির।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান আনুষ্ঠানিকভাবে তাহা মনির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
তাহা মনি পটুয়াখালী পৌরসভার গুলবাগ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. মনিরুজ্জামান ও গৃহিণী মোছা. আজিজুন নাহারের মেয়ে। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক।
জানা গেছে, আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও কন্যা শিশুদের এগিয়ে নিতে; তাদের সাহস, শক্তি ও প্রেরণা জোগাতে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতা ইয়ুথ ফর চেইঞ্জ ও ইয়েস বাংলাদেশের বাস্তবায়নে পটুয়াখালীতে ‘গার্লস টেক ওভার’ কর্মসূচির আয়োজন করে এনসিটিএফ।
আরও পড়ুন: সমতা নিশ্চিতে কন্যাশিশুর অধিকার রক্ষা করতে হবে
কর্মসূচির আওতায় নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে জনসেবা ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে কন্যা শিশুদের যেকোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে এবার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের প্রতীকী দায়িত্ব পালন করে তাহসিন তাহা মনি।
এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, এনসিটিএফ-এর জেলা সভাপতি একেএম ইমরান সালেহীন, ইয়েস বাংলাদেশের সভাপতি হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
]]>




