মোংলা বন্দরে ভারী বর্ষণে পণ্য ওঠা-নামা ব্যাহত
<![CDATA[
বঙ্গোপসাগরে লঘু বা নিম্নচাপের কোন প্রভাবে না থাকলেও মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূল অঞ্চলে বৃষ্টি ও বৈরী আবহাওয়া বিরাজ করছে। তবে স্থানীয়ভাবে বন্দরে কোনো সতর্ক সংকেত নাই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে আবার কখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। সাগর স্বাভাবিকের চেয়ে উত্তাল হওয়ায় জেলেরা মাছ ধরতে না পেরে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন। জেলেদের সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে বন বিভাগ।
সাগর ও সুন্দরবন সংলগ্ন খাল ও নদী প্রচণ্ড উত্তাল। মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূল এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। কখনও মুষলধারে আবার কখনও থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভোগান্তির শিকার এ অঞ্চলের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। একদিকে ভ্যাপসা গরম আর অন্যদিকে বৃষ্টি, মানুষ তাদের প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে পারছে না।
আরও পড়ুন: পদ্মা সেতু /মোংলা বন্দরে বাণিজ্য বাড়লেও নাব্য বৃদ্ধির প্রয়োজন
আবহাওয়া অফিস বলছে, এ বৃষ্টি আরো দু’একদিন চলবে, তবে গরমের তাপ কিছুটা কমতে পারে।
এদিকে বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরে পণ্য বোঝাই ও খালাসের কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। মোংলা বন্দরে কয়লা ও কিংকারবাহী জাহাজসহ মোট ৮টি বিদেশী বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। অন্য সব জাহাজের স্বাভাবিক পণ্য ওঠানামার কাজ চললেও খাদ্যবাহী জাহাজের পন্য খালাস বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের হারবার বিভাগ।
]]>




