Feni (ফেনী)ফেনী

ফেনীর শর্শদীতে পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতা আটক

ফেনী | তারিখঃ October 11th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 108 বার

সদর প্রতিনিধি->>

ফেনীর শর্শদীতে পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতা আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রামমুখী মহাসড়কের ইমাম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার তেলিগাথী বলাই ছাত্তারের বাড়ীর মো. সিরাজুল শেখের ছেলে মো. মনা শেখ (২২), চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার বনগ্রাম ইউসুফের বাড়ীর সুলতান মিয়ার ছেলে মো. সাব্বির হোসেন (২২) ও নোয়াখালী জেলার কবিরহাট থানার নবগ্রাম খোকন ড্রাইভারের বাড়ীর মো. খোকন ড্রাইভারের ছেলে মো. শাহাদাত (২৩)।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসীম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রামমুখী মহাসড়কের ইমাম মার্কেটের সামনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতা আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীদের রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!