বাংলাদেশ

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

<![CDATA[

দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আবদুল জলিল (৩৩) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের ধুলাউড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবদুল জলিল উপজেলার শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের মো. আকবর আলীর ছেলে এবং কিসামত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আরও পড়ুন: ট্রলির ধাক্কায় ছিটকে পড়ে কলেজশিক্ষক নিহত

ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউল ইসলাম জানান, নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঝাড়বাড়ী বাজারে যাচ্ছিলেন মো. আবদুল জলিল। পথে বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের ধুলাউড়ি নামক স্থানে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!