পুড়ে মারা গেল ঘুমন্ত কিশোরী, দগ্ধ মা-ছেলে
<![CDATA[
লক্ষ্মীপুরে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় আনিকা (১৮) সুলতানা নামে এক কিশোরী দগ্ধ হয়ে মারা গেছে। এ সময় দগ্ধ হওয়া মা জোছনা বেগম (৪০) ও ছোট ভাই রোকন মাহমুদকে (১০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে কিশোরীর মৃত্যু ও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার সাহা।
এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের (২ নম্বর ওয়ার্ড) গোপালপুর পূর্ব মাগুরী গ্রামের জোড়পোলের পূর্ব পাশে আনোয়ার হোসেনের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা আনোয়ারের কন্যা আনিকা সুলতানা ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায়। আহত হয় তার স্ত্রী ও ছেলে রোকন মাহমুদ।
আরও পড়ুন: রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী
এ বিষয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার সাহা জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও দুজন দগ্ধ হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
]]>




