খেলা

চড়াই-উতরাই পেরিয়ে ১৫ বছরে বেরোবি

<![CDATA[

নানান চড়াই-উতরাই পেরিয়ে ১৫ বছরে পা রাখল উত্তর জনপদের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। তবে সব সমস্যা দূর করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা উপাচার্যের।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১২ অক্টোবর) সকালে বেলুন উড়িয়ে ২২ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয় উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের নেতৃত্বে।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক দিয়ে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক মাঠে এসে শেষ হয়।

এরপর উপ-উপাচার্য, ট্রেজারারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন উপাচার্য। পরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনে প্রতিপাদ্য ‘প্রতিষ্ঠা দিবসের অঙ্গীকার, সেশনজটমুক্ত হবে এবার’।

আরও পড়ুন: আবাসন সংকটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, দ্রুতই সব সংকট কাটিয়ে শিক্ষা, গবেষণা ও উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০০৮ রংপুর শহরের টিচার্স ট্রেনিং কলেজে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে যাত্রা করা বিশ্ববিদ্যালয়টির পরের বছর নাম পরিবর্তন করে রাখা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ২০১১ সালে শহরের পার্কের মোড়ে ৭৫ একরের নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু করে। বর্তমানে ছয়টি অনুষদের অধীন ২২টি বিভাগে পড়াশোনা করছেন প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষার্থী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!