মাহিয়া মাহির প্রথম প্রেগন্যান্সি উইশ কী?
<![CDATA[
ঢালিউড পাড়ার সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেল বছর সেপ্টেম্বরে নতুন সংসার পেতেছেন। বিয়ে করেছেন গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি রাকিব সরকারকে।
১২ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এক পোস্টে এ তথ্য জানিয়েছিলেন তিনি। এবার ঠিক এক মাসের মাথায় ১২ অক্টোবর মাহির একটা পোস্ট নজর কেড়েছে। তিনি তার প্রথম প্রেগন্যান্সি উইশ প্রকাশ করেছেন। মাহি লিখেছেন: ‘Pregnancy wish number 1: একদিন আমি গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করব। তাকে জড়িয়ে ধরে একটা ছবি তুলব, ইনশাআল্লাহ।’
এই পোস্টে অসংখ্য ভক্ত শুভকামনা জানিয়েছেন এবং তার ইচ্ছাপূরণ হওয়ার আশা ব্যক্ত করেছেন।
আরও পড়ুন: আদর আজাদে মুগ্ধ দর্শক!
গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগে ২০১৬ সালে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এ নায়িকা। সম্প্রতি এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নেন মাহি।
]]>




