খেলা

ফটোসেশনে অংশ নিয়ে যা বললেন সাকিব

<![CDATA[

তাসমানপাড়ে রোববার (১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এরই মধ্যে বাংলাদেশসহ বিশ্বকাপে অংশগ্রহণ করা সব টিমই পৌঁছে গেছে অস্ট্রেলিয়াতে। আর মাঠে নামার আগে ফটোসেশনে অংশ নিয়েছেন ১৬ দলের অধিনায়করা। এই ফটোসেশনের পর মডারেটরদের প্রশ্নের উত্তরও দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

১৬ অক্টোবর থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে লড়বে প্রথম রাউন্ডের দলগুলো। আর মূল পর্ব শুরু হবে ২২ অক্টোবর থেকে। মাঝে সব দল-ই খেলবে ওয়ার্মআপ ম্যাচ। তার আগেই আইসিসির আয়োজিত ফটোসেশনেও অংশ নিয়েছে সকল দলের অধিনায়করা।  

তারপর অনুষ্ঠিত হয় অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’। সেখানে ১৬ দলের অধিনায়করা মডারেটরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে কখনোই সব দলের অধিনায়কদের নিয়ে এমন অনুষ্ঠান দেখা যায়নি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল 

প্রশ্নোত্তর সেশনে মডারেটরদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। যদিও এই অনুষ্ঠানে বেশি প্রশ্ন করা হয়েছিল পাকিস্তান ও ভারতের অধিনায়ককে। 

সাকিবের কাছে প্রথমেই জানতে চাওয়া হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষ থেকে কেমন প্রত্যাশা করছে সমর্থকরা। জবাবে সাকিব বলেন, ‘আমাদের দলটা রোমাঞ্চকর। বেশির ভাগই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলব। আর প্রস্তুতির ব্যাপারে বলতে গেলে, আমরা বেশ ভালোই প্রস্তুতি নিয়েছি। যদিও এশিয়া কাপ এবং ত্রিদেশীয় সিরিজে আমরা ভালো করিনি। তবে অস্ট্রেলিয়ায় ভালো করতে কী করতে হবে, সেটা আমরা এখন জানি।’

আরও পড়ুন:  ফিরেছেন সৌম্য-শরিফুল /সাব্বির-সাইফউদ্দিনকে বাদ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

দেশের জার্সিতে সাকিব অস্ট্রেলিয়াতে না খেললেও, বিস ব্যাশে সাকিব অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে নেতৃত্ব দেবেন সাকিব। তবে বাজে ২টি টুর্নামেন্ট পার করার পর, বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন করবে তাই এখন দেখার বিষয়।  

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!