বিনোদন

ইস্টার্ন রিফাইনারির আগুনে ৭ সদস্যের তদন্ত কমিটি

<![CDATA[

শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও নৌবাহিনীর এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে, মূল পাইপলাইনে আগুন লাগার ঘটনা ঘটেনি বলে জানায় কর্তৃপক্ষ। তবে কী কারণে আগুনের সূত্রপাত, তা জানতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রামে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে শনিবার (১৫ অক্টোবর) এ অগ্নিকাণ্ড ঘটেছে। নগরীর পতেঙ্গায় রিফাইনারির এসপিএন প্রকল্পের তেলের মিটার সেকশন থেকে বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হাকিম মিয়া জানান,  বেলা ১১টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় তারা। এ সময় কেইপিজেড, সিইপিজেড, বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিটের মোট আটটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এছাড়া বাংলাদেশ বিমানবাহিনী দুটি ক্রাশ টেন্ডার ও নৌবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সঙ্গে ইস্টার্ন রিফাইনারির অগ্নিনির্বাপণ ইউনিটও ছিল। এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আগুনের ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ বলছে এ ঘটনায় কেউ আহত হয়নি।

আরও পড়ুন: সরকারি তেল শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে

নাম প্রকাশ না করার শর্তে ইস্টার্ন রিফাইনারির এক কর্মচারী জানান, আগুনের ভয়াবহতা অনেক বেশি ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। আগুন নেভাতে গিয়ে ইস্টার্ন রিফাইনারির কয়েক জন আহত হয় বলেও জানান তিনি।

এ ঘটনায় পর বেলা দুটায় সংবাদ সম্মেলন করেন ইস্টার্ন রিফাইনারির পরিচালক (অপারেশন্স) খালিদ আহমেদ। তিনি বলেন, মূল পাইপলাইনে আগুন লাগার ঘটনা ঘটেনি। তেলের পাইপলাইন নয়, বর্জ্য যাওয়ার পাইপলাইনে আগুন লেগেছে। এসপিএম (সিঙ্গেল পয়েন্ট মুরিং) ওয়েল্ডিং কাজ চলছিল। ট্যাঙ্ক ফার্ম এলাকার মিটার স্টেশনের পাশ থেকে আগুনের সূত্রপাত। তবে কী কারণে এ আগুনের সূত্রপাত, তা জানতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বর্তমানে  ইস্টার্ন রিফাইনারির বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!