বাংলাদেশ

বড় কোন প্রত্যাশা না থাকলেও সৌম্য দিচ্ছেন স্বস্তি

<![CDATA[

একাধিক পরিবর্তন আনলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বড় প্রত্যাশার সুযোগ দেখছেন না সাবেক ক্রিকেটার তুষার ইমরান। টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স আর অস্ট্রেলিয়ার কন্ডিশনই তার প্রধান কারণ। সৌম্য সরকারের অন্তর্ভূক্তি যেমন প্রশ্নের জন্ম দিয়েছে, তেমনি এই ব্যাটারের অতীত পরিসংখ্যান স্বস্তিও জোগাচ্ছে। তবে শেষ ১ বছরে মাত্র দুইটি টি-টোয়েন্টি খেলা সৌম্য বড় মঞ্চে কতটুকু মেলে ধরতে পারবেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

হারের বৃত্তবন্দী টিম বাংলাদেশ। পূর্বঘোষিত স্কোয়াডে আনা হয়েছে পরিবর্তন। তবে চূড়ান্ত স্কোয়াড নিয়েও যেন স্বস্তি নেই। ব্যর্থরা দলে ফিরেছেন চূড়ান্ত ব্যর্থদের জায়গায়।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাদ পড়া সৌম্য আবারো মূল দলে। সে সময় ম্যাচের পর ম্যাচ পারফর্ম না করাতেই সুযোগ হারিয়েছিলেন তিনি। কোচ বদলে ভাগ্য খুলেছে তার। পারফর্ম না করেই তাই দলে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার।

আরও পড়ুন:উইকেট শিকারের হিসাবে সাকিবের ধারেকাছে কেউ নেই

বছর খানেকের ব্যবধানে সৌম্য খেলেননি কোন টি-টোয়েন্টি। ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকলেও পারফরম্যান্সটা ছিলো মলিন। ৫০ ওভারের ডিপিএল আর বিসিএল খেলে সুবিচার করতে ব্যর্থ নিজের নামের প্রতি।

তবে, এই ব্যাটারের অভিজ্ঞতা রয়েছে ২০১৫ বিশ্বকাপ খেলার। অস্ট্রেলিয়ান কন্ডিশনে সে টুর্নামেন্টে খুব একটা খারাপ করেননি তিনি। সাবেক ক্রিকেটার তুষার ইমরান মনে করেন, সেই পরিসংখ্যানটাই একমাত্র স্বস্তির কারণ টিম ম্যানেজমেন্টের।

তুষার বলেন, ‘যদি পারফরম্যান্স দেখেন, তাহলে আমরা কিন্তু ওইভাবে মূল্যায়ন করতে পারিনি। ট্রাইনেশন সিরিজ খেললাম, তার আগে আবুধাবিতে দুইটা ম্যাচ খেললাম, ওভারঅল পারফরম্যান্স কিন্তু ভালো না বিশ্বকাপের আগে। এতবড় একটা টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে মোটামুটি সবার পারফরম্যান্সই খারাপ। এক্সপেকটেশন অনুযায়ী খেলতে পারেনি। যে কন্ডিশনে খেলতে যাচ্ছি তাতে কঠিন হবে। স্কোয়াড যদি দেখি, বিশ্বকাপের আগে কমবেশি সবাই কিন্তু সুযোগ পেয়েছে। টিম গোছানোর জন্য অনেককেই সুযোগ করে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট কিন্তু কাজে লাগাতে পারেনি। যার দরুন একেবারেই লাস্ট মোমেন্টে টিমটা ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছে।’

সৌম্য যেমন সুবিধাজনক অবস্থানে নেই, তেমনি দল হিসেবেও অবস্থাটা নড়বড়ে টিম বাংলাদেশের। তাই বৈশ্বিক এই আসরে দলের কাছ থেকে বড় প্রত্যাশাও করছে না কেউই।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ায় সাকিবদের জন্য নতুন কী চ্যালেঞ্জ

জাতীয় দলের সাবেক এই তারকা বলেন, ‘শ্রীরাম শ্রীধরন আসার পর আমরা কিন্তু জেনুইন ওপেনারকে সুযোগ দিয়েছিলাম খুব কম। দুয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু কাজে লাগাতে পারেনি। আমার মনে হয় সবাইকে কমবেশি দেখা হয়ে গেছে ওপেনিংয়ে। মুনিম শাহরিয়ার থেকে ইমন, এনামুল হক বিজয়, কেউই কিন্তু কাজে লাগাতে পারেনি। আমার মনে হয়, সৌম্য সরকার স্কয়ার অব দ্য উইকেট খুবই ভালো খেলে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে সে যদি ৬ ওভার থেকে ১০ ওভার টেকে তবে তার কাছ থেকে বড় কিছু পাওয়া সম্ভব।’

প্রস্তুতি প্রত্যাশিত না হলেও বিশ্বকাপ মিশনে অংশ নিতে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়াতে। আফগানিস্তানের বিপক্ষে ১৭ই অক্টোবর প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!