মা ইলিশ ধরায় ২২ জেলের সাজা
<![CDATA[
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ভ্রাম্যমাণ আদালতে ২২ জেলেকে সাজা দেয়া হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত এ অভিযান চলাকালে ৭ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এরপর ওই ২২ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
সাজাপ্রাপ্ত জেলেরা হলেন- চৌহানীর করুয়াজানীর আমিরুল ইসলাম (৪২), শেখ চাঁদপাড়ার আব্দুল আওয়াল (৪৫), বেলায়েত হোসেন (৪৫), ইউনুস আলী (২৬), কাউয়ুম হোসেন (২২), মো. সুরুজ্জামান (২৩), চালুহারার সোহেল রানা (২৭), রুহুল আমিন (৩০), ছানোয়ার হোসেন (৩৫), লুৎফর রহমান (৩৫), মুরাদপুরের ইউসুফ আলী (২৫), সোহেল রানা (৩০), মো. রানা (৩০), সিরাজুল ইসলাম (৪৫), ফুলাহারার বানিছ আলী (৪৩), বারুবাড়িয়ার শাখাওয়াত হোসেন (৩৫), গোশাইবাড়ির বেলাল হোসেন (২৩), খাসপুখুরিয়ার শাহ আলম (৪০), মিছিরিগাঁতীর ফারুক সরকার (৩০), সাইফুল সরকার (৫৫), রুবেল ফকির (২৬) ও মোশারফ হোসেন (২০)।
আরও পড়ুন: নিষেধাজ্ঞায় ইলিশ শিকারে কারাগারে দুই জেলে
চৌহালী উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা জারি করার পর থেকে চৌহালীতে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর নজরদারি করছে। শনিবার রাতভর যমুনা নদীর বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২২ জেলেকে আটক করে সাজা, জাল ও মাছ জব্দ করা হয়।
]]>




