সাড়ে আট লাখ টাকা মূল্যের কোকেন উদ্ধার
<![CDATA[
রাজধানীর যাত্রাবাড়ীর পশ্চিম মোমিনবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কোকেন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১৬ অক্টোবর) অভিযান চালিয়ে ১৭১.৯০ গ্রাম কোকেনসহ ২ জনকে আটক করে।
র্যাব জানায়, রাজধানীর যাত্রাবাড়ীর মোমিনবাগ এলাকায় অভিযান চালিয়ে ১৭১.৯০ গ্রাম কোকেনসহ দু’জনকে আটক করা হয়। আটককৃত কোকেনের আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।
আটককৃতরা হলেন- মো. শফিজ উদ্দিন ওরফে শফিজ (৫২) ও মো. সাহাবুদ্দিন (৫৫)।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কোকেন পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে কোকেন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
]]>




