বিনোদন
ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু
<![CDATA[
সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১৭ অক্টোবর) থেকে আবারও দেশব্যাপী ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি শুরু হয়।
এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনায় হবে। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ডিলাররা এ কার্যক্রম পরিচালনা করছেন।
আরও পড়ুন: টিসিবির পণ্য বিতরণ কার্ডে মেয়রের ছবি!
এ দফায় কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
]]>




