বাংলাদেশ

শামির ম্যাজিক ওভারে ভারতের অবিশ্বাস্য জয়

<![CDATA[

প্রস্তুতি ম্যাচ বলেই হয়তো ১৯তম ওভার পর্যন্ত শামিকে দিয়ে বলই করাননি অধিনায়ক রোহিত শর্মা। শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ১১ রান। রোহিত বল তুলে দেন শামির হাতে। প্রতিদান দিতেও দেরি করলেন না। নিশ্চিত হারের ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন ভারতীয় এ পেসার। এক রানআউটসহ শেষ ওভারে পড়ল ৪ উইকেট। এক ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের ছবি বদলে দিলেন শামি। শেষ পর্যন্ত ৬ রানের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত।

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে স্কোরকার্ডে ১৮৬ রান তোলে ভারত। অর্ধশতরান করেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। ভারতীয় বোলারদের তোপে সেই রান তাড়া করতে পারল না বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে প্রথম বল থেকে আক্রমণাত্মক শট খেলা শুরু করেন রাহুল। মাত্র ২৭ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। কিন্তু তারপরই ছন্দপতন। ৩৩ বলে ৫৭ রান করে আউট হন রাহুল। পরের ওভারে সাজঘরে ফেরেন রোহিতও।

তৃতীয় উইকেটে জুটি বাঁধেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। দুজনকেই বেশ সাবলীল দেখাচ্ছিল। বড় শট মারছিলেন তারা। কিন্তু ১৯ রান করে মিচেল স্টার্কের বাউন্সার সামলাতে না পেরে আউট হন কোহলি। হার্দিক পান্ডিয়া রানই পাননি এদিন। দীনেশ কার্তিক করেন ২০ রান। একদিকে ছন্দ ধরে রেখে ৩২ বলে নিজের অর্ধশতরান করেন সূর্য। কিন্তু পরের বলেই আউট হন তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে কেন রিচার্ডসন নেন ৪ উইকেট।

আরও পড়ুন: ফের অঘটন, এবার ওয়েস্ট ইন্ডিজকে হারাল স্কটল্যান্ড

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার নতুন ওপেনিং জুটি ঝড় তোলে। ডেভিড ওয়ার্নার না থাকায় অ্যারন ফিঞ্চের সঙ্গে নামেন মিচেল মার্শ। পাওয়ার প্লের শেষ ওভারে ৩৫ রান করে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মার্শ। তিন নম্বরে নামা স্টিভ স্মিথ রান পাননি।

অস্ট্রেলিয়ার হয়ে রান করলেন অধিনায়ক ফিঞ্চ। বিশ্বকাপের আগে তার ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। সেটির জবাব দিলেন তিনি। অর্ধশতরান করলেন ফিঞ্চ। জয়ের দিকেই এগোচ্ছিল স্বাগতিকরা। তবে ডেথ ওভারে ম্যাচের চিত্রপট পাল্টে যায়। পরপর উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। যার ভয়ঙ্কর রূপ দেখা গেছে শেষ ওভারে। শামি এক ওভারেই তুলে নেন তিনটি উইকেট। এছাড়া আরও একটি রানআউটও হয় একই ওভারে।

শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। ১৯ তম ওভারে হার্শাল প্যাটেল দিলেন মাত্র ৫ রান। প্রথম বলেই দুর্দান্ত ইয়র্কারে ফিঞ্চ বোল্ড। পরের বলে কোহলির দুর্দান্ত রান আউট। শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। শামি প্রথম দুই বলে দেন চার রান। পরের চার বলে চার উইকেট।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!