বাংলাদেশ

যুবকের জুতায় কোটি টাকার সোনা

<![CDATA[

ভারতে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ অনিক কুমার বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

সোমবার (১৭ অক্টোবর) সকালে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল রেলস্টেশন থেকে তাকে আটক করেন। আটক অনিক কুমার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা গ্রামের বিমলেন্দু বিশ্বাসের ছেলে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির লে. কর্নেল শাহেদ মিনহাজ্ব ছিদ্দিকী জানান, বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান অবৈধভাবে ভারতে পাচার হতে পারে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস রেলে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বার পাওয়া যায়। আটক অনিক কুমারের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে যশোর বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: যুবকের কোমরে অর্ধকোটি টাকার সোনা

আটক সোনার বারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!