চট্টগ্রামে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
<![CDATA[
চট্টগ্রামের হাটহাজারীতে মো. মোশারফ হোসেন নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ১৪ অক্টোবর সৌদিআরব থেকে বাংলাদেশে আসেন ওই প্রবাসী।
পুলিশ জানায়, মোশারফ হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ির থানার আবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নিপাবন স্কুলের পিছনে ডা. অরুন বড়ুয়ার বাসায় পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন।
আরও পড়ুন: নারীঘটিত বিষয়ে বাগ্বিতণ্ডা, নগদের সুপারভাইজারের মরদেহ উদ্ধার
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশে একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত এক প্রবাসীর মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করা হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাই প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
]]>




