চাকরি হারিয়ে যুবকের আত্মহত্যা
<![CDATA[
ঝালকাঠির রাজাপুরে চাকরি হারিয়ে বাড়ি এসে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজাপুর উপজেলার দক্ষিণ বড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের নাম মো. ওসমান খান (২৭)। তিনি ওই এলাকার মো. হোছেন আলী খানের ছেলে।
নিহতের বাবা মো. হোছেন আলী খান জানান, ওসমান ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সম্প্রতি তিনি চাকরি হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। সোমবার (১৭ অক্টোবর) ওসমান গ্রামের বাড়ি রাজাপুরে আসেন। মঙ্গলবার দুপুরে বাবা হোসেন আলী ক্ষেত থেকে বাড়ি ফিরে ওসমানকে না দেখে ডাকাডাকি করেন। পরে ঘরের জানালা দিয়ে দেখতে পান ওসমান ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন।
আরও পড়ুন: পারিবারিক কলহের জেরে গৃহবধূর ‘আত্মহত্যা’
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
]]>




