বাংলাদেশ

কংগ্রেসের দৌড়ে এগিয়ে কে, চূড়ান্ত ফল আজ

<![CDATA[

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মল্লিকার্জুন খড়গে ও শশী থারুর। উপমহাদেশের ঐতিহ্যবাহী দলটি এবার গান্ধী পরিবারের বাইরে নতুন সভাপতি পেতে যাচ্ছে। তবে এ দুজনের কে হবেন সভাপতি–তা বুধবার (১৯ অক্টোবর) জানা যাবে।

বুধবার ভোট গণনা হবে। তারপরই সরকারিভাবে জানা যাবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে কে কংগ্রেসকে নেতৃত্ব দেবেন। এর আগে সোমবার (১৭ অক্টোবর) নতুন সভাপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়।

কংগ্রেস পার্টির প্রায় ১৩৭ বছরের ইতিহাসে এ নিয়ে ষষ্ঠবারের মতো সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে সভাপতি বেছে নেয়া হচ্ছে। উভয় প্রার্থীই ভারতজুড়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) ভোট দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী, তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীসহ দলটির শীর্ষ নেতারা।

আরও পড়ুন: গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেতে যাচ্ছে কংগ্রেস

রাজধানী নয়াদিল্লিসহ দেশের ৩৬টি পোলিং স্টেশনের ৬৭টি বুথে সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া গোপন ব্যালটের মাধ্যমে হয় বলে জানিয়েছে কংগ্রেস সেন্ট্রাল ইলেকশন অথরিটি (সিইএ)। এবারই প্রথমবারের মতো ভোটদানে স্বচ্ছতা আনতে কিউআর কোডসহ পরিচয়পত্রও দেয়া হয়।

গান্ধী পরিবারের অঘোষিত প্রার্থী বলা হচ্ছে খড়গেকে। আর শশী থারুরকে বলা হচ্ছে পরিবর্তনের ফেরিওয়ালা হিসেবে। এদিকে প্রতিনিধিদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা আর ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ছিল না বলে অভিযোগ করেছিলেন থারুর।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!