বাংলাদেশ

বাঘ ঘুরছে নিচে, ভয়ে ওমর উঠে বসে গাছে

<![CDATA[

কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন মো. ওমর মোল্যা (৫০) নামের এক বনজীবী। দিনভর বাঘের ভয়ে গাছে বসে ছিলেন তিনি।

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরবনের শেলা নদী নির্গামারীর অফিসের পাশ থেকে তাকে উদ্ধার করে বন বিভাগ সদস্য ও জেলেরা।

উদ্ধার ওমর মোল্যা মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মৃত তৈয়ব মোল্যার ছেলে।

আরও পড়ুন: মধু সংগ্রহের সময় বাঘের হামলায় নিহত সোলাইমান

উদ্ধার করতে যাওয়া স্থানীয় চিলা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন হাওলাদার বলেন, চাঁদপাই স্টেশন থেকে পাস নিয়ে সকালে সুন্দরবনের গহীনে কাঁকড়া ধরতে যান ওমর মোল্যা। তিনি পাস-পারমিট নিয়ে সুন্দরবনে গেলে সাধারণত দুপুর ২টা থেকে ৩টার মধ্যে বাড়ি ফিরে আসেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও ওমর বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন কাঁকড়া ধরার সময় তার ওপর বাঘ আক্রমণ করে। এ সময় তিনি কৌশলে দ্রুত গাছে উঠে পড়ে। এদিকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই গাছের নিচেই বাঘটি অবস্থান করছিল। এ ঘটনা শোনার পর তার স্বজন ও স্থানীয়রা বন বিভাগের সহায়তায় প্রায় ১২ জন লোক বনের ভিতরে প্রবেশ করে। তবে তার অবস্থান শনাক্ত করতে না পারায় বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। সর্বশেষ সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে নিয়ে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: বাঘের মুখ থেকে জেলেকে ফেরাল দুই সঙ্গী

স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাওলাদার জানান, সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে ওমর মোল্লা নামের এক ব্যক্তি বাঘের ধাওয়া খেয়ে গাছে আশ্রয় নিয়েছেন শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে। এখন তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তবে তিনি ভয়ে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন বলেও জানান তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!