মাঠে গড়িয়েছে উইন্টার ক্রিকেট লিগ
<![CDATA[
এফ.সি.এস আয়োজিত ‘উইন্টার ক্রিকেট লিগ ২০২২’ শুক্রবার (১৪ অক্টোবর) মাঠে গড়িয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টে অংশ নিয়েছে ঢাকার মোট ১২টি দল।
টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করছে, গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিস লিমিটেড।
এক বিবৃতিতে আয়োজকরা জানায়, ‘উইন্টার ক্রিকেট লিগ আয়োজনের উদ্দেশ্য, অপেশাদার ক্রিকেটারদের সকল সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলা। পাশাপাশি সমাজে সুন্দর সম্পর্ক এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সুন্দর ক্রিকেট সমাজ গড়ে তোলা।’
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় এফ.সি.এস স্ট্রাইভার্স এবং গ্ল্যাডিয়েটর্স। টসে জিতে গ্লাডিয়টর্সের অধিনায়ক নাসিম প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করতে নেমে স্ট্রাইভার্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান করে। জবাবে গ্ল্যাডিয়েটর্স ১৪.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
আরও পড়ুন: বিএসএফকে হারাল বিজিবি
গ্লাডিয়েটর্সের অধিনায়ক নাসিম তার অসাধারণ বোলিং নৈপুণ্যে ৪ ওভারে ২৪ রান খরচায় ৪ উইকেট লাভ করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। সাকির ৩৪ বলে ৭ ছয় ও এক চারের সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করে অপরাজিত থাকেন।অন্যদিকে স্ট্রাইভার্স-এর পক্ষে সাদ্দাম ২৬ রান এবং জাবেদ ২৪ রান করার পাশাপাশি ৪ ওভার বোলিং করে ১২ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।
দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় শাহজাহানপুর ভিক্টোরিয়ান্স এবং সৌল স্পার্টান্স। টস জিতে সৌল স্পার্টানসের অধিনায়ক আসিফ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে শাহজাহানপুর ভিক্টোরিয়ান্স ১৫.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। ১৭৬ রানের টার্গেটে নেমে সৌল স্পার্টান্স ১৯.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। বিজয়ী দলের অধিনায়ক আসিফ ৩৫ বলে এক ছয় ও ৩ চারের সাহায্যে ৩৫ রান করেন এবং ২.৫ ওভার বল করে ৪ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২ দল:
এফ.সি.এস মাইস্ট্রোস, রায়সাহেব বাজার ক্রিকেট ক্লাব, ঢাকা মাস্টার ব্লাস্টার, টিম সুনামি, এফ.সি.এস স্ট্রাইভার্স, সি আর ক্লাব, ফ্যানাটিক স্পোর্টস ক্লাব, এফ.সি.এস গ্ল্যাডিয়েটর্স, সৌল স্পার্টান্স, ডব্লিউ.পি.ডেভেলপার, শাহজাহানপুর ভিক্টোরিয়ান্স, এবং এফ.সি.এস রাইজিং স্টার্স।
]]>




