বিনোদন

‘রাষ্ট্রপতি প্রার্থী’ সেই জগদীশ গ্রেফতার

<![CDATA[

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরাজিত হওয়ার পর ‘রাষ্ট্রপতি প্রার্থী’ হওয়ার ঘোষণা দেয়ায় জগদীশ বড়ুয়া পার্থকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) কক্সবাজার শহরের বাহারছড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. সেলিম উদ্দিন।

জগদীশ বড়ুয়া পার্থ (৪২) কক্সবাজার শহরের পূর্ব বড়ুয়া পাড়ার মৃত কালী চরণ বড়ুয়ার ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, একটি মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আবারও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সেই ঝুমন দাশ

নিজেকে কথিত মঙ্গল পার্টির চেয়ারম্যান দাবি করা জগদীশ বড়ুয়া পার্থ কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে ভিডিও বার্তা প্রচার করেন তিনি। ইউনিয়ন পরিষদ সদস্যদের গালিগালাজ, তারেক জিয়ার ভক্তসহ নানা কথা বলে আলোচনায় আসেন তিনি। নির্বাচনে মোট ৯ ভোট পেয়ে পরাজিত হলেও পরের দিন আরেক ভিডিও বার্তায় নিজেকে আগামীবারের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা দেন তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!