খেলা

একটু বেখেয়ালে ‘হাওয়া’ হয়ে যায় মোবাইল

<![CDATA[

টার্গেট চলন্ত বাস। জানালা দিয়ে ছোঁ মেরে মোবাইল ছিনতাইয়ের ঘটনা রাজধানীর আব্দুল্লাহপুর, সায়েদাবাদে নিত্যদিনের চিত্র। গাজীপুরের টঙ্গী থেকে এমন একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতারের পর র‍্যাব জানায়, আইএমইআই নম্বর পরিবর্তন করে অনলাইনে অর্ধেক দামে বিক্রি করা হতো এসব মোবাইল।

বাসের জানালা দিয়ে ছোঁ মেরে মোবাইল ছিনতাই এখন সায়েদাবাদ, গাবতলী, আব্দুল্লাহপুরসহ রাজধানীর প্রতিটি প্রবেশদ্বারের প্রতিদিনের চিত্র। বিগত কয়েক বছরে এই চক্র বেশ সক্রিয় হয়েছে। ফলে একটু বেখেয়াল হলেই ছিনতাইকারীর খপ্পরে চলে যায় শখের মোবাইল ফোন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে এমনই এক চক্রের পাঁচ সদস্যকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, তাদের টার্গেট নিরীহ পথচারী এবং বাসের যাত্রীরা। এরা একটা গ্রুপ নিয়ে থাকত, চেইন অব কমান্ডে কাজ চলত।

আরও পড়ুন: নকল মোবাইল তৈরিতে পারদর্শী তারা

র‌্যাব-১-এর অধিনায়ক আবদুল্লাহ আল মোমেন জানান, বিশেষ একটি সফটওয়্যারে আইএমইআই নম্বর পরিবর্তন করত চক্রটি। পরে অর্ধেক মূল্যে অনলাইনে এসব মোবাইল বিক্রি করত তারা।

তিনি আরও জানান, যারা এসব ছিনতাইয়ের সঙ্গে জড়িত, তারা কমবেশি নেশায় আসক্ত। তারা ছিনতাইয়ের সময় দেখে না কত দামি মোবাইল তারা নিচ্ছে। তাদের দরকার এক-দুই হাজার টাকা। দামি মোবাইল তারা খুবই কম দামে বিক্রি করে আবার নেশায় ফিরে যায়।

ছিনতাইকারীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদারের কথা জানিয়েছে র‌্যাব।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!