বিনোদন

৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ: পলাতক আসামি গ্রেফতার

<![CDATA[

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ মামলার পলাতক আসামি রুকুকে (৪০) ফরিদপুর উপজেলার ভাঙ্গা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে বাগমারার তাহেরপুর তদন্ত কেন্দ্রের আইসি জিলালুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ফরিদপুর ভাঙ্গা থানার এক হোটেলে থেকে তাকে গ্রেফতার করে। সে চৌকিরপাড়া গ্রামের সুলতানের ছেলে লোকমান ওরফে (রুকু)।

তাহেরপুর তদন্ত কেন্দ্রের আইসি এসআই জিলালুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলার আসামি রুকু বেশ কিছুদিন ধরেই আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ভাঙ্গা থানা এলাকার এক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বাগমারা থানায় মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন: নিখোঁজের একদিন পর মিলল কিশোরীর রক্তাক্ত লাশ

উল্লেখ্য, বাগমারা উপজেলায় তাহেপুরে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় গত ৭ আগস্ট মামলা করেন ওই বৃদ্ধার বড় মেয়ে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!