বাংলাদেশ

দেশের টেক্সটাইল কারখানার ৬০ শতাংশ ঝুঁকিতে

<![CDATA[

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন বলেছেন, গ্যাস ও বিদ্যুতের অভাবে দেশের ১ হাজার ৭০০ টেক্সটাইল কারখানার ৬০ শতাংশ ঝুঁকিতে রয়েছে।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর এক হোটেলে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দুরবস্থার মধ্যেও ব্যাংকগুলোর অসহযোগিতায় টেক্সটাইল খাতের ব্যবসায়ীরা অস্তিত্ব সংকটে পড়ছেন।

নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারলে দাম বাড়ানোতেও ব্যবসায়ীদের আপত্তি না থাকার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ১৫ দিনের সফরে ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি

তিনি বলেন, টেক্সটাইল খাতের মিলগুলোয় যদি গ্যাসের অব্যাহত সংকট চলতে থাকে, তাহলে সরকার ডলার ও জ্বালানি সংকট মোকাবিলার জন্য যে সাশ্রয়ী নীতি নিয়েছে, তা বাধাগ্রস্ত হতে বাধ্য। এতে গ্যাস সংকটের কারণে মিলগুলোতে তারল্য সংকট সৃষ্টি হয়ে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিটিএমএ-র তথ্যমতে, দেশের যেসব মিল ক্যাপটিভ পাওয়ার জেনারেশনের মাধ্যমে চালু আছে, বিশেষত ঢাকার আশপাশে যেমন: নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, মাধবদী, আশুলিয়া, সাভার, গাজীপুর, শ্রীপুর, ভালুকা অঞ্চল এবং চট্টগ্রাম ও কুমিল্লায় অবস্থিত মিলগুলো কয়েক মাস ধরে গড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!