ক্যারিবীয়দের ব্যর্থতায় চটেছে বোর্ড
<![CDATA[
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা আয়ারল্যান্ডের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। দলের এমন বিপর্যয় দেখে চটেছেন ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রিকি স্কেরিট।
প্রথম পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল ক্যারিবীয়রা। তবে তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে দলের পারফরম্যান্সে হতাশ অধিনায়ক পুরান নিজেই। মেনে নিয়েছেন সব বিভাগেই তারা ব্যর্থ। তবে ক্যারিবীয়দের এমন হতশ্রী পারফরম্যান্সে চটেছেন বোর্ড প্রেসিডেন্ট।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিদায়ের নেপথ্যে
ক্রিকেট উইন্ডিজের (সিডব্লিউআই) প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট রিকি স্কেরিট বলেন, ‘অস্ট্রেলিয়ায় (টি-টোয়েন্টি বিশ্বকাপ) দলের পারফরম্যান্সে আমি অত্যন্ত হতাশ এবং বাকিদের হতাশাটাও উপলব্ধি করতে পারছি। প্রতিপক্ষের স্লো বোলিংয়ের বিরুদ্ধে আমাদের ব্যাটসম্যানদের দুর্বলতা দেখা গেছে এবং অস্ট্রেলিয়ায় সেটা আরও প্রকট হয়। অসময়ে ভুলভাল শট বেছে নেয়াটা আমাদের সিনিয়র দলের টি-টোয়েন্টি ব্যাটিং সংস্কৃতির গভীরে ঢুকে গিয়েছে বলে মনে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দলের বিশ্বকাপের প্রস্তুতি ও পারফরম্যান্স নিয়ে ময়নাতদন্ত করা হবে। সব ফরম্যাটে দলের পারফরম্যান্সের উন্নতি ও ধারাবাহিকতার জন্য সমাধান সূত্র খুঁজে বের করা হবে।’
]]>




