বিনোদন

সড়কে প্রাণ গেল কাকরাইল মসজিদে তাবলিগে আসা মুসল্লির

<![CDATA[

অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগে আসা ওলিউল্লাহ মোল্লা (৬০) নামে এক মুসল্লি নিহত হয়েছেন।

শনিবার (২২ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে কাকরাইল আইডিইবি ভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসল্লি ওলিউল্লাহ মোল্লার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, কাকরাইল আইডিইবি ভবনের সামনের রাস্তায় কোনো গাড়ির ধাক্কা দেয় ওই মুসল্লিকে। খবর পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে রাত ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে লাখো মুসল্লির ঢল

তিনি আরও জানান, দুর্ঘটনার পর তার পাশে তাবলিগের জামা কাপড় ভর্তি একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের ভিতরে একটি মোবাইল ফোনও পাওয়া গেছে।

ওই ফোনে স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওলিউল্লাহ মোল্লা তাবলিগ জামাতের সঙ্গে কাকরাইল মসজিদে এসেছিলেন। স্বজনদের খবর দেয়া হয়েছে। তার চাঁদপুর থেকে ঢাকায় আসছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!