ম্যানচেস্টার ইউনাইটেড চালাচ্ছে একজন 'ভাঁড়'
<![CDATA[
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক ক্রমেই তলানিতে এসে ঠেকছে। এই টানাপোড়েনের মধ্যেই বিফোরক মন্তব্য করে বসেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন। পর্তুগিজ কিংবদন্তির সঙ্গে ক্লাবের আচরণে ক্ষুব্ধ ইংলিশ ক্রিকেট কিংবদন্তি। চটে গিয়ে বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড একজন ভাঁড় দ্বারা পরিচালিত হচ্ছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে এখন বেশিরভাগ সময় রোনালদোর স্থান হয় বেঞ্চে। ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে ছিলেন না তিনি। ওয়ার্মআপ করতে বলেও কোচ বিলম্ব করছিলেন তাকে নামাতে। শেষ পর্যন্ত মাঠে নামতে অস্বীকৃতি জানিয়ে ৮৯ মিনিটে মাঠ ছেড়ে টানেলের দিকে চলে যান তিনি।
ওই ঘটনার পর ক্লাবের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে আরও। শৃঙ্খলা ভঙ্গের শাস্তির খড়গ নেমে এসেছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর ওপর। চেলসির বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছিল তাকে।
আরও পড়ুন:রোনালদোর ‘শাস্তি’
রোনালদোর প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের এমন আচরণে ক্ষুব্ধ ছিলেন পিটারসেন। তবে তখনো মুখ খোলেননি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পিটারসেনের ছবি ব্যবহার করে ইউনাইটেড তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে রাগের বিস্ফোরণ ঘটে সাবেক এই ইংলিশ ব্যাটারের।
ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকার প্রতি অসম্মানজনক আচরণে ক্ষুব্ধ পিটারসেন ওই পোস্টের নিচে করেন তীব্র শ্লেষ্মাত্মক মন্তব্য।
আরও পড়ুন:রোনালদোর এমন আচরণে বিরক্ত টেন হ্যাগ
তিনি সেই পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, ‘দয়া করে আমার ছবিটা নামান। ভাঁড় দ্বারা পরিচালিত একটা ক্লাব, যারা আমাদের সময়ের সেরা ফুটবলারকে অশ্রদ্ধা করে, তাদের সঙ্গে আমি থাকতে চাই না। ক্রিস্টিয়ানো বস। ওই ভাঁড়টাকে কেউ কখনও মনে রাখবে না, তার জেগে ওঠা দরকার।
স্পষ্টতই পিটারসেনের রাগটা ইউনাইটেডের ডাচ কোচ এরিক টেন হ্যাগের ওপর। তবে পিটারসেনের অমন মন্তব্যের পর বিষয়টা আর স্বাভাবিকভাবে নেয়নি ক্লাবটি। সরিয়ে ফেলেছে পোস্টটি।
]]>




