বাংলাদেশ

কুমিল্লায় পুলিশ-ডাকাতের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

<![CDATA[

কুমিল্লার সদর দক্ষিণে পুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগাম মহাসড়কের সদর দক্ষিণের মাটিয়ারা এলাকায় প্রাইভেটকারে ডাকাতির সময় এ গোলাগুলির ঘটনা ঘটে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। গোলাগুলিতে এসআই ইয়াছিন নামে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। এছাড়া ডাকাতির সময় ব্যবহৃত একটি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: সীমান্তে ব্যাপক গোলাগুলি, সরিয়ে নেয়া হয়েছে স্থানীয়দের

পুলিশ সুপার আরও জানান, ডেনমার্কফেরত এক প্রবাসী ফেনী যাবার পথে কুমিল্লার সদর দক্ষিণে মাটিয়ারা এলাকায় ডাকাতের কবলে পড়ে। এ সময় পুলিশের একটি টহল দল তাদের দেখে ফেলে এবং ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষায় গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে যান।

৫- ৭ জনের একটি সশস্ত্র দল ডাকাতিতে অংশ নেয়। তারা ভিকটিমকে কুপিয়ে আহতও করেছেন। ভিকটিমকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!